
নিজস্ব প্রতিবেদক ॥ টাঙ্গাইলের বাসাইলে ঘরের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার যৌতুকী গ্রামের আব্দুল বাছেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার যৌতুকী গ্রামের মৃত আব্দুল বাছেদের স্ত্রী মনোয়ারা বেগম একটি ঘরে তালা দিয়ে অন্য ঘরে ঘুমাতে যায়। পরে রাতের কোনও এক সময় ওই ঘরের তালা ভেঙে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৩৫হাজার টাকা চুরি করে নেয়। সকালে ঘুম থেকে ওঠে বিষয়টি দেখতে পান মনোয়ারা বেগম। মনোয়ারা বেগম এ তথ্যটি নিশ্চিত করেছেন।
…বাসাইলসংবাদ/২৫ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




