
বাসাইলসংবাদ: সোমবার, ০২ সেপ্টেম্বর, ২০১৯:

নিউজ ডেস্ক : জাতীয় ক্রিকেট দলের তারকা রুবেল হোসেন বাবা হয়েছেন। রোববার দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পাতায় সুখবরটি নিজেই জানিয়েছেন ডান-হাতি এই পেসার।
ফেসবুকে স্ত্রী-সন্তানের একটি ছবি পোস্ট করেন রুবেল। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ’র অশেষ রহমতে পুত্রসন্তানের বাবা হলাম। বাচ্চা এবং মা উভয়ই সুস্থ আছে। সবাই দোয়া করবেন।’
কয়েকদিনে আগেই ফেসবুকে রুবেল জানিয়েছিলেন, বাবা হতে চলেছেন তিনি। এর পর স্ত্রীকে সময় দিতে ক্রিকেট থেকে ছুটি নিয়েছিলেন ২৯ বছর বয়সী রুবেল। ২০১৬ সালের শুরুর দিকে অনেকটা চুপিসারেই বিয়ে করেছিলেন রুবেল। তার স্ত্রী বাগেরহাটের মুনিগঞ্জের মেয়ে ইসরাত জাহান দোলা
২০১৬ সালের মাঝামাঝি রুবেল-দোলা দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ২০০৯ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় রুবেলের। ক্যারিয়ারে ২৬ টেস্ট, ১০১ ওয়ানডে ও ২৭ টি-টোয়েন্টি খেলে ১৮৭ উইকেট পেয়েছেন এই তারকা।
বাসাইলসংবাদ/একেবি




