
নিউজ ডেস্ক : প্রেমের জন্যে মানুষ কী না করে! প্রেমের জন্যে কেউ বাঁধতে পারেন দুরন্ত ষাঁড়ের চোখে লাল কাপড়। কেউ পাড়ি দিতে পারেন সাতজ ডেস সমুদ্দুর। এক বাংলাদেশি তরুণীর প্রেমে পাগল হয়েছিলেন এক ব্রিটিশ যুবক। কিন্তু আলাদা ধর্মের কারণে এই সম্পর্ক মেনে্ নেয় নি তরুণীর পরিবার। তবে হাল ছাড়েন নি সেই যুবক।

লন্ডনে পড়াশোনা করার সময় ব্রিটিশ নাগরিক গ্রাহামের সঙ্গে পরিচয় চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের মেয়ে মুক্তার। সেই থেকেই দুজনের হৃদ্যতা সম্পর্ক। আর সেই সম্পর্কের টানে গ্রাহাম লন্ডন থেকে বাংলাদেশে এসে বিয়ে করলেন মুক্তাকে।
শুক্রবার চট্টগ্রামের এসএস খালেদ রোডে অবস্থিত রীমা কমিউনিটি সেন্টারে বর্ণিল আয়োজনে সম্পন্ন হয়েছে বিয়ের পর্ব। মুক্তার পুরো নাম ফেরদৌসী কবির মুক্তা।
ফেরদৌসী কবির মুক্তার বাবা হুমায়ুন কবির হেলালী বর্তমানে পরিবার নিয়ে বসবাস করছেন চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানার লাভলেন এলাকায় এক ভাড়া ফ্ল্যাটে।
বিয়ের আগে আদালতে এফিডেভিট করে গ্রাহাম স্টুয়ার্ট খ্রিস্টধর্ম ত্যাগ করেন এবং এবং কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। গ্রাহাম স্টুয়ার্টের নতুন নাম সাইমন কবির।
মুক্তার পারিবারিক সূত্রে জানা গেছে, মুক্তা ২০১৭ সালে লন্ডনের নটিংহাম ইউনিভার্সিটিতে পড়তে যান। সেখানেই পরিচয় গ্রাহামের সঙ্গে। একপর্যায়ে মুক্তাকে বিয়ের আগ্রহ প্রকাশ করেন গ্রাহাম। তখন মুক্তা মা-বাবার মতামত, ধর্মীয় রীতিনীতি ও সামাজিকতার বিষয়টি তুলে ধরেন গ্রাহামের তাছে। সব শুনে এবং ভেবে-চিন্তে তাতে রাজি হন ব্রিটিশ এই তরুণ। চলতি মাসের ১৪ তারিখ গ্রাহাম বাংলাদেশে আসেন। এরপর থেকে অবস্থান করছেন মুক্তার বাসায়।
গ্রাহাম বাংলাদেশি রীতি অনুযায়ী ২৬ ডিসেম্বর দিনগত রাতে গায়ে হলুদে অংশ নেন। এরপর ২৭ ডিসেম্বর (শুক্রবার) নগরের রীমা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় বর্ণিল বিয়ের আসর। সেখানে মুক্তার আত্মীয়-স্বজন ছাড়াও নগরের বিশিষ্ট ব্যক্তিরা আমন্ত্রিত অতিথি ছিলেন।
আগামীকাল শনিবার নতুন বউকে সঙ্গে নিয়ে ব্রিটিশ তরুণ লন্ডন পাড়ি দেবেন বলে মুক্তার স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে।
…বাসাইলসংবাদ/২৭ডিসেম্বর/একেবি




