
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২টি বাস গাড়ি দেওয়া হয়েছে। বাসগুলো পেয়ে অত্যন্ত আনন্দিত বিশ^বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

রবিবার সকাল ১১ টায় প্রসাশনিক ভবনের সামনে ফিতা কেটে বাস চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন। ভিসি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন বাসগুলো যতœ সহকারে ব্যবহার করতে হবে।
বিশ^দ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছেন। ছাত্রলীগ নেতা নিবীর পাল ও মানিক শীলসহ ছাত্রছাত্রীরা বলেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের অসুবিধার কথা বিবেচনা করে ২ টি বাস দিয়েছেন। এতে সাধারণ শিক্ষার্থীদের যাতায়াতে অনেক সুবিধা হবে। আমরা অত্যন্ত আনন্দিত।
এসময় বিশ^বিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ পরিবহন বিভাগের লোকজনরা উপস্থিত ছিলেন। বাস ক্যাম্পাস থেকে টাঙ্গাইল শহর এলাকায় চলাচল করবে।
উল্লেখ্য ২০১৯ সালের তথ্য অনুযায়ী বিশ^বিদ্যালয়ের ১৫ বিভাগে মোট ৫৬৭১ জন ছাত্রছাত্রী অধ্যয়নরতা আছে।




