
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক জাহিদুল আলমকে চট্টগ্রাম থেকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

পেশাজীবী অধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখার কার্যকরী সদস্য আবু সামার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ জেলা শাখার আহবায়ক মাহবুবুর রহমান রাসেল, বাংলাদেশ যুব অধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম-আহবায়ক মশিউর রহমান, সদস্য সচিব শামীমুর রহমান সাগর, শ্রমিক অধিকার পরিষদের আহবায়ক আহমেদ মাসুদ, সদস্য সচিব মাসুদুর রহমান সাকিন প্রমুখ। ছাত্র, যুব, শ্রমিক ও পেশাজীবী অধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ২৮ জানুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




