
অনলাইন ডেস্ক : পানীয়র মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে পাকিস্তানভিত্তিক আমেরিকান ব্লগার সিন্থিয়া ডি রিচিকে ধর্ষণ করেন সাবেক পাকিস্তানি মন্ত্রী রহমান মালিক। সিন্থিয়া নিজেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তাকে ধর্ষণ করার বিষয়টি জানান।

সিন্থিয়ার ভিডিও বার্তার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।
ভিডিওতে সিন্থিয়া অভিযোগ করেন, ২০১১ সালে সাবেক অভ্যন্তরীণবিষয়ক মন্ত্রী রহমান মালিক তাকে ধর্ষণ করেন। এমনকি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও মন্ত্রী মখদুম সাহাবুদ্দিনও তার গায়ে হাত তোলেন বলে দাবি করেন তিনি।
সিন্থিয়া বলেন, ২০১১ সালে ভিসা নিয়ে কথা বলতে রহমান মালিকের বাসভবনে দেখা করেন তিনি। সেখানে ঘুমের ওষুধ মেশানো পানীয় খাইয়ে রহমান মালিক তাকে ধর্ষণ করেন।
এদিকে সিন্থিয়ার এই দাবি প্রত্যাখ্যান করেছেন রহমান মালিক ও ইউসুফ রাজা গিলানি।
সূত্র- দৈনিক আমাদের সময়
…বাসাইলসংবাদ/ ০৬ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




