
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ধনবাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে আকরাম আলী (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলা পরিষদ গেইটের সামনে এ ঘটনা ঘটে। ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চান মিয়া এ তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত আকরাম আলী উপজেলার হাজরাবাড়ী এলাকার আজিজুল ইসলামের ছেলে।
ওসি চান মিয়া জানান, ‘দুপুরের দিকে উপজেলা পরিষদ গেইট এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে সড়কের পাশে ছিটকে পরে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
…বাসাইলসংবাদ/ ১৭ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




