
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ১১ দিনের কর্মসূচির অংশ হিসেবে চাল-ডাল-তেল গ্যাস ও বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে প্রতীকী অনশন পালন করেছে বাসাইল উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।
উপজেলা বিএনপির নব নির্বাচিত আহবায়ক কমিটির আহবায়ক এনামুল করিম অটলের সভাপতিত্বে অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মামুন আল জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সদস্য সচিব নুর নবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান তুহিন, সদস্য সচিব আবুল কালাম আজাদ পিন্টু, যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর বাবুল আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক শাহানুর রহমান জুয়েল, সদস্য সচিব শাহআলম ভূইয়া, উপজেলা বিএনপির সদস্য আরজু খান, বেল্লাল মেম্বার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল ইসলাম খান, উপজেলা ছাত্রদলের আহবায়ায়ক রনি মিয়া, সাবেক ছাত্রনেতা আল আমীন মিয়া প্রমুখ।
এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিকেল তিনটায় নেতা কর্মীদের পানি পান করিয়ে অনশন ভাঙ্গান দলের আহবায়ক এনামুল করিম অটল।
আলোচনায় বক্তারা বলেন, চাল-ডাল-তেল ও বিদ্যুৎসহ দ্রব্যমূল্যের দিন দিন ঊর্ধ্বগতি দেখা দিচ্ছে। ক্রয়ক্ষমতা সাধারণ মানুষের সীমার বাইরে চলে যাচ্ছে। এই পরিস্থিতির দ্রুত সমাধান না হলে সাধারণ মানুষকে সাথে নিয়ে রাস্তায় নামা হবে। এছাড়াও কঠোর কর্মসুচীর হুঁশিয়ারি দেন তারা।
বাসাইলসংবাদ/ ০১ এপ্রিল, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




