
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের দেলদুয়ারে রিজার্ভ ট্যাঙ্কি পরিষ্কার করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিক মাম-ভাগ্নের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাথরাইল ইউনিয়নের দেওজান গ্রামে এ ঘটনা ঘটে। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইদ্রিস এতথ্যটি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার পাথরাইল ইউনিয়নের নরুন্দা গ্রামের আব্দুল্লার ছেলে মাসুদ (৩৫) ও টাঙ্গাইল সদরের খাগজানা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এলাহী (৩৮)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
মো. ইদ্রিস বলেন, ‘দেওজান গ্রামের মৃত ফজলুল হকের বাড়িতে নির্মাণাধীন পানির রিজার্ভ ট্যাঙ্কি পরিষ্কার করতে গিয়ে ওই দুই নির্মাণ শ্রমিক ভেতরে আটকে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।’
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সরওয়ার হোসেন বলেন, ‘ট্যাঙ্কি থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্যাঙ্কির ভেতরে অতিরিক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’
বাসাইলসংবাদ/ ২৩ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




