
নিজস্ব প্রতিবেদক : উপজেলা দিবস উপলক্ষে টাঙ্গাইলে জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে টাঙ্গাইল শহরে পার্টির কার্যালয়ে সদর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা হয়।

আলোচনা সভায় টাঙ্গাইল সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আবু তাহের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার নাজিম উদ্দিন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুস ছালাম চাকলাদার, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আবুল হোসেন, ফকির শাহ আলম, অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সুজাত আলী, সদর উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাইদ আজাদ, জাতীয় যুব সংহতীর সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ। এসময় জাতীয় পার্টি জেলা, উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৮৪ সালে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ গ্রাম বাংলার জনগণকে সেবা দেওয়ার লক্ষ্যে উপজেলা পরিষদ ঘোষনা করেন।
বাসাইলসংবাদ/ ২৩ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




