
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের দেলদুয়ারে তৃতীয় শ্রেণীর (৯) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ বুধবার রাতে অভিযুক্ত এমদাদুল হককে (৫৫) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত এমদাদুল হক উপজেলার ফাজিলহাটী গ্রামের মৃত শামছুল হকের ছেলে। মঙ্গলবার দুপুরে উপজেলার ফাজিলহাটী ইউনিয়নের ফাজিলহাটী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, তৃতীয় শ্রেণীর ওই ছাত্রী মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে জমি থেকে গরুর জন্য ঘাস আনতে যায়। এ সময় একা পেয়ে প্রতিবেশী এমদাদুল হক জোরপূর্বক লেবু খেতে নিয়ে ধর্ষণ করে। পরে ওই শিশু শিক্ষার্থীর আর্ত চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পড়ে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে ওই ছাত্রী টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
এ ব্যাপারে দেলদুয়ার থানার এসআই মনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় বুধবার বিকেলে ওই ছাত্রীর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
…বাসাইলসংবাদ/৩০ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




