
বাসাইলসংবাদ: সোমবার, ০১জুলাই, ২০১৯:

নিউজ ডেস্ক : চলতি বিশ্বকাপে দুর্দান্ত খেলতে থাকা ভারত হঠাৎ যেন ছন্দ হারিয়েছে। বিস্ময়করভাবে ইংল্যান্ডের কাছে অনেকটা আত্মসমর্পণ করেছে কোহলির দল। রোহিত শর্মার সেঞ্চুরির পরও ৩১ রানে হেরেছে তারা।
একজন টাইগারভক্ত ফেসবুকে লিখেন, ৩৩৮ টার্গেটে খেলতে নেমে মাত্র একটি ছক্কা, তাও শেষ দিকে এসে। কোহলি ২০০ রান করেও আউট হলে এত তৃপ্ত দেখা যায় না। রোহিত শর্মা তার ২৫টি শতরানের মধ্যে প্রথম বার ছক্কা ছাড়া শতরান করল। ধোনি মনে হয় টেস্ট ক্রিকেট হতে অবসর নেওয়ার কথা মনে করে ব্যাটিং করল।
ভারতীয় ধারাভাষ্যকাররাও আজ নির্ভার ভূমিকা পালন করল, নিরপেক্ষ নয়। ঠান্ডা মাথায় খেলে এভাবে দলকে হারতে দেখে দর্শকরাও তৃপ্ত। ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে কি নির্ভার অধিনায়ক। প্রতিবেশী তিনটি দেশকে অপছন্দের কারণেই হোক অথবা গতবারের সেমিফাইনালে আমাদের দেশের সঙ্গে আম্পায়ারের সহযোগিতায় জেতার অ-সুখকর অভিজ্ঞতা থেকেই হয়তো এই প্রচেষ্টা।
১৯৯২ বিশ্বকাপের পর প্রথমবারের মতো বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হারল ভারত। ফলে বাংলাদেশ-পাকিস্তানের দুশ্চিন্তা বাড়িয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল স্বাগতিকরা। আর আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের পর চতুর্থ দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার।
শুরুতেই তিনটি ওভার মেডেন দিয়ে দিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। কেএল রাহুল শূন্যে রানে আউট হওয়ার পর হাল ধরেন বিরাট-রোহিত। শুরুতে ধরে খেলতে থাকেন দুই ব্যাটসম্যান। রান তাড়া করার ক্ষেত্রে বিরাট কোহলির রেকর্ডের ধারে কাছেও কেউ নেই। কাছাকাছি আসেন মহেন্দ্র সিং ধোনি। এদিনও তেমন প্রত্যাশা জাগিয়ে তুলেছিলেন ভারতের অধিনায়ক। চলতি বিশ্বকাপে পরপর ৫টি ম্যাচে অর্ধ শতরান হাঁকালেন। কিন্তু কোহলি মানেই তো বিরাট শতরান। মোক্ষম সময়েই তো জ্বলে ওঠে তার ব্যাট। এদিন আবার নিরাশ করেন বিরাট। ৭৬ বলে করেন ৬৬। কোহলি যখন আউট হলেন ভারতের স্কোর ২৮.২ ওভারে ১৪৬। জরুরি রান রেটের চেয়ে অনেকটাই কম। ফলে শুরু থেকেই মন্থর ব্যাটিং করেছে ভারত। এরপর শতরান করে আউট হন রোহিত শর্মা। তখন ভারত ৩৬.১ ওভারে ১৯৮। এরপর পন্থ ও পান্ডিয়া দলকে টানতে থাকেন। তখনো আশায় ভারতীয় সমর্থকরা। ৩৯.১ ওভারে প্যাভিলিয়নে ফিরলেন পন্থ। পরে নামলেন ধোনি।
৪০ ওভারে দরকার ১০৪। কিন্তু ধোনির কাছ থেকে সে রকম কোনো আগ্রহই দেখা গেল না। পান্ডিয়া আউট হওয়ার পর যেন ম্যাচটা ছেড়েই দিলেন প্রাক্তন এই ভারত অধিনায়ক। ইতিমধ্যেই সমালোচিত হয়েছে তাঁর ধীরগতির ব্যাটিং। এদিনও সেই একই ছবি। শেষ ১০ ওভারে মাত্র ৭টি বাউন্ডারি ও একটা ওভার বাউন্ডারি মেরেছে ভারত। তার মধ্যে ছক্কাটি এসেছে শেষ ওভারে। ভারতের এমন ব্যাটিং দেখে অবাক হয়েছেন সৌরভ-লক্ষ্মণরাও। হাতে ৫ উইকেট, ক্রিজে মাহি-পান্ডিয়ার মতো বিগ হিটার, তারপরেও কেন এমন টেস্ট ক্রিকেটের বোলিং? ঠিক কী করতে চাইছেন ভারত? ৩১ বলে ৪২ রানে অপরাজিত থাকেন মাহি। খেলার শেষে বিরাট বললেন, চেষ্টা করেছিলেন এমএস। ওরা ভালো বল করেছে। বাউন্ডারি পাচ্ছিলেন না। চেষ্টা করব ঘুরে দাঁড়ানোর।
ভারত হারায় বিপাকে পড়েছে বাংলাদেশ। এই ম্যাচে ভারত জিতলে সেমিফাইনালের রাস্তা অনেকটাই সহজ হতো বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার। তবে ভারতের হাতে দুটি ম্যাচ বাকি। একটি বাংলাদেশ, আর একটির প্রতিপক্ষ শ্রীলঙ্কা। পরের ম্যাচে নিউজিল্যান্ডকে হারালেই বাংলাদেশ-পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে যাবে।
ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাচের আগে থেকে ঘুরে বেড়াচ্ছিল, পাকিস্তানকে সবক শেখাতে ইচ্ছে করে ম্যাচ হারবে ভারত। এমনকি দুই প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারও এমন আশঙ্কার কথা জানিয়েছিলেন। কয়েকজন ভারতীয়ও এদিন মজা করে বিরাটদের পরাজয় দেখতে চাইছিলেন। ক্রিকেটবোদ্ধারা অবশ্য মনে করছেন, ম্যাচের শুরু থেকেই অতিরিক্ত মন্থর ব্যাটিংয়ের কারণেই শেষের দিকে চাপ বেড়ে যায়।
রবিবারের জয়ে পাকিস্তানকে টপকে চারে চলে এসেছে ইংল্যান্ড। নিজেদের শেষ ম্যাচে (৩ জুলাই) নিউজিল্যান্ডকে হারাতে পারলেই সেমিফাইনালে চলে যাবে ইংল্যান্ড। বাংলাদেশ ও পাকিস্তানের সে ক্ষেত্রে বিদায় নিশ্চিত হয়ে যাবে এক ম্যাচ হাতে রেখেই।
শেষের দিকে অনেক কঠিন হয়ে পড়া সমীকরণ মেলানোর চেষ্টায় যাননি ধোনি ও কেদার যাদব। তাদের মধ্যে মরিয়া চেষ্টা না দেখে দুয়ো দেয় গ্যালারির দর্শকরা। ৫.১ ওভারে ৩৯ রান করেন ধোনি-কেদার। ম্যাচের শেষ ওভারে ভারতের ইনিংসে একমাত্র ছক্কাটি হাঁকান ধোনি।
ম্যাচ শেষে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বলেন, শেষ দিকে মেরে না খেলে আপনি ৩৩৭ রান চেস করতে পারবেন না। হাতে ৫ উইকেট ছিল চাইলেই মেরে খেলা যেত, যে কন্ডিশন হোক না কেন শেষ দিকে আপনাকে মেরে খেলতেই হবে, জিততে হলে সর্বোচ্চ চেষ্টা দিয়েই জিততে হয়।
গ্যালারির দর্শক ও ধারাভাষ্যকক্ষে থাকা সাবেক ক্রিকেটারদের বিস্ময় জাগিয়ে টুক টুক করে এগিয়েছে ভারত। ৫ উইকেট হাতে রেখেও শট খেলার চেষ্টা করেননি কেউ। মনে হচ্ছিল জয় নয় রান রেট বাড়ানোর লক্ষ্যেই খেলছিল ভারত।
বাসাইলসংবাদ/একেবি




