
নিউজ ডেস্ক : ডেকে এনে দক্ষিণ আফ্রিকাকে তুলোধুনো করছে বিরাট কোহলির ভারত। ঘরের মাটিতে তিন টেস্টের সিরিজে টানা দুই ম্যাচ জিতে সিরিজ পকেটে নিয়ে নিয়েছেন কোহলিরা। এর মধ্য দিয়েই ঘরের মাটিতে টানা ১১টি সিরিজ জিতে ভারত বিশ্বরেকর্ড গড়ে।

মুম্বাইয়ের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হওয়া এই টেস্ট চার দিনেই জিতে নেয় ভারত। প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে কোহলির মহাকাব্যিক অপরাজিত ২৫৪ রানের ইনিংসে ৬০১ রানের বিশাল সংগ্রহ করে ভারত। দুই ইনিংস মিলিয়েও এই রান করতে পারেননি সফরকারীরা।
ভারতের ৬০১ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৭৫ রান করে দক্ষিণ আফ্রিকা। ইতিহাসে প্রথমবারের মতো ভারতের কাছে ফলোঅনে পড়ে প্রোটিয়ারা। পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২০০ রানও করতে পারেনি তারা।
১৮৯ রানে থেমে যান ডু প্লেসিরা। ভারত ইনিংস ও ১৩৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে।
২৫৪ রানের ইনিংস খেলে ভারতের সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মালিক কোহলি। তিনি সাতটি ডাবল হাকান। এই মহাকাব্যিক ইনিংসের জন্য তার হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার।




