
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল ড্রীমটাচ ফাষ্টফুড এন্ড চাইনিজ রেষ্টুরেন্টের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বুধবার (১৫ ডিসেম্বর) সকালে শামছুর রহমান খান পৌর সুপার মার্কেটের ২য় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর । সভাপতিত্ব করেন ড্রীমটাচ এসোসিয়েশনের ফাউন্ডার ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও আরিফুর রহমান। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ। ব্যান্ড এ্যামবাসিডর হিসাবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক অমিত হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক জনতার কথা পত্রিকার সম্পাদক বজলুর রহমান খান সাবু, ড্রীমটাচ এসোসিয়েশনের উপদেষ্টা আব্দুর রাজ্জাক, ভিক্টোরিয়া রোড মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি তালেবর আহম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ উদ্দিন, ইব্রাহিম খাঁ সরকারী কলেজ ভূঞাপুরের অধ্যাপক অনিক রহমান বুলবুল (কবি), দৈনিক জনতার কথা পত্রকার সহ-সম্পাদক ড. এসএই কাদের তালুকদার, আরএসএম, সফটোলজী থিফ গার্ড ইমরান মিয়াজি প্রমুখ।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন ডিরেক্টর অপারেশন শরিফুল ইসলাম, ফিন্যান্স ডিরেক্টর আতিকুর রহমান রহিজ , ফাউন্ডার ডিরেক্টর মার্কেটিং সোহেল রানা, ফাউন্ডার ডিরেক্টর (পারসেস) শুভ খন্দকার, ফাউন্ডার ডিরেক্টর মাসুদা আকন্দ , ফাউন্ডার ডিরেক্টর আমিনুল ইসলাম,ফাউন্ডার ডিরেক্টর শাহিদা বেগম, ফাউন্ডার ডিরেক্টর শাহিদা বেগম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন ফাউন্ডার এক্রিকিউটিভ ডিরেক্টর মাসুদ রানা ।
বাসাইলসংবাদ/ ১৭ ডিসেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




