
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ১২টি উপজেলায় চীন, ইতালি, সৌদি, দুবাই, ওমানসহ বিভিন্ন দেশ ফেরত ২৮৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আরও ৪০জনকে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত করা হয়েছে। গত তিন মাসে ৫হাজার ২শ’র উপরে প্রবাসী দেশে ফিরেছেন। শনিবার বিকেলে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এ তথ্যটি জানান।
…বাসাইলসংবাদ/ ২১ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




