
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে লকডাউনে কর্মহীন হয়ে পড়া ৫০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর সদস্যরা। সোমবার (৫ জুলাই) দুপুরে ১৯ পদাধিক ডিভিশন ঘাটাইল এরিয়ার উদ্যোগে টাঙ্গাইল সদর, মির্জাপুর ও দেলদুয়ার উপজেলায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ৩৬ই বেংগল এবং ৩৭ এডি রেজিমেন্ট আর্টিলারি ও ৯৮ সংমিশ্রিত বিগ্রেড কর্তৃক নিজস্ব বরাদ্দ থেথে সঞ্চিত চাল, ডাল, আটা, তেল, চিনি ও সাবান অসহায়, দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

টাঙ্গাইল সদর ও মির্জাপুর উপজেলায় ক্যাপ্টেন অমিত আলম এবং দেলদুয়ার উপজেলায় ক্যাপ্টেন ইসতিয়াক আহমেদের নেতৃত্বে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
বাসাইলসংবাদ/ ০৫ জুলাই, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




