
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে একদিনে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ জুলাই) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ২৪ঘণ্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়। এছাড়াও অন্যান্য হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এরআগে গতকাল রবিবার জেলায় আরও ১১ জনের মৃত্যু হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৮১ জনের নমুনা পরীক্ষা করে ২২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৬৩১ জন। মৃত্যু হয়েছে ১৩০ জনের।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান বলেন, ‘ক্রমেই করোনা আক্রান্ত ও মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। একারণে চিকিৎসকরা চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে। হাসপাতালে জায়গা সংকুলান না হওয়ায় করোনা আক্রান্ত রোগীদের মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে। বর্তমানে হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১২৮ জন চিকিৎসাধীন রয়েছে বলেও তিনি জানান।
বাসাইলসংবাদ/ ০৫ জুলাই, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




