
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের তিন সদস্যসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে টাঙ্গাইল মডেল থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে সিনতাইকৃত ৩টি মোটরসাইকেল ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
আটককৃত ছিনতাইকারী সদস্যরা হচ্ছে- শহরের প্যারাডাইস পাড়ার শামছুর রহমানের ছেলে মো. রাসেল (২২), বেপাড়ী পাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে হাসিবুল রহমান অনুপ (২৪), বাসাখানপুর এলাকার আব্দুর রশিদের ছেলে জিহাদ হাসান (২৫)। এছাড়াও মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সময় পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে সাব্বির হোসেন অমিত (২৩) ও দেলদুয়ার এলাসিন খানবাড়ী এলাকার মজিদ মিয়ার ছেলে আলম মিয়া (৩০)কে আটক করা হয়।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ‘গত ১২ জানুয়ারি রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বীরপুশিয়া থেকে বাসাইল উপজেলার ঝনঝনিয়া এলাকার ইকবাল হোসেন খানের ছেলে অনিক খানের নিকট হতে একটি মোটরসাইকেল ছিনতাই হয়। পরে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে অনিক খান বাদি হয়ে গত ১৩ জানুয়ারি একটি মামলা করে। সেই মামলার সূত্র ধরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য বলে জানায়
…বাসাইলসংবাদ/১৪ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




