
নিজস্ব প্রতিবেদক : সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। টাঙ্গাইলের জেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, ৩১ বার তোপধ্বনি ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়।

জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একে একে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, টাঙ্গাইল প্রেসক্লাব, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ ও পেশাজীবীসহ বিভিন্ন সংগঠন এবং সর্বস্তরের জনতা শহীদ স্মৃতিস্তবে পুস্পস্তবক অর্পন করেন।
পরে টাঙ্গাইল স্টেডিয়ামে বিজয় দিবসের মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। কুচকাওয়াজে জেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন সংগঠন অংশ গ্রহণ করেন।

এছাড়াও দিবসটি উপলক্ষে প্রীতি টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংর্বধনা, ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত প্রার্থনা, জেলখানা, হাসপাতাল, এতিমখানা, সরকারি শিশু পরিবার (বালক ও বালিকা) এবং নারী পূনর্বাসন কেন্দ্র সমুহে উন্নত খাবার পরিবেশন, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামন্য চলচিত্র প্রদর্শণ এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা পর্যায়েও স্ব-স্ব উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় দিবস উদযাপন হয়েছে।
…বাসাইলসংবাদ/একেবি




