
নিজস্ব প্রতিবেদক : বিসিপিসিএল-এর পক্ষ থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চারটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির নিকট এগুলো হস্তান্তর করা হয়।

এরআগে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সংকট নিয়ে সংবাদ প্রকাশ হয়। এরপর বিষয়টি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বিসিপিএল- এর চেয়ারম্যান ড. আহমদ কায়কাউসের নজরে আসে। চেয়ারম্যান ড. আহমদ কায়কাউস বিসিপিএল-এর ব্যবস্থাপনা পরিচালক খোরশেদুল আলমকে টাঙ্গাইলে চারটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদানের নির্দেশ দেন।
হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, বিসিপিসিএলের ইঞ্জিনিয়ার অ্যাসিসটেন্ট শাকিল মাহমুদ প্রমুখ। এসময় জেলা প্রশাসক, সিভিল সার্জন ও হাসপাতালের তত্বাবধায়ক বিসিপিসিএল এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই সংবাদ প্রকাশের পর টাঙ্গাইলে করোনাভাইরাস প্রতিরোধে ওয়ালটনসহ বিভিন্ন কোম্পানি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলাসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
বাসাইলসংবাদ/ ০৬ জুলাই, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




