
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ২৮ বোতল বিদেশী মদসহ তুষার রেমা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৪ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী জলছত্র গ্রামের মৃত নিহার দফোর ছেলে ।
ডিবি (দক্ষিণ) এসআই রাইজ উদ্দিন বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেনের নির্দেশনায় মাদক দ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে সোমবার মধ্যরাতে জলছত্র এলাকা থেকে তুষার রেমাকে ২৮ বোতল বিদেশী এসি ব্লাক ব্যান্ডের মদসহ গ্রেপ্তার করা হয়। যার বাজার মূল্য এক লাখ ৪০ হাজার টাকা। মঙ্গলবার সকালে তিনি বাদি হয়ে তুষার রেমাকে আসামী করে মধুপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বাসাইলসংবাদ/ ২৪ মে, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




