
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে করোনাভাইরাসে নতুন করে ৫ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৩ জন ভূঞাপুর উপজেলা, ১ জন মধুপুর উপজেলা ও ১ জন নাগরপুর উপজেলার বাসিন্দা।

আজ রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এই নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৭ জনে।
ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান জানান, আজ রাতে ঢাকার আইইডিসিআর থেকে মুঠোফোনে তাকে নতুন ৫ জন আক্রান্তের তথ্য জানানো হয়। আগামীকাল হয়তো তাদের পূণাঙ্গ রিপোর্ট আসবে। তাছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তদের খুঁজে বের করা হচ্ছে। তারপর বিস্তারিত জানানো যাবে।
উল্লেখ্য, এর আগে জেলায় মির্জাপুর ও ঘাটাইলে দুই ব্যক্তি করোনা আক্রান্ত হন। তাদের মধ্যে মির্জাপুরে আক্রান্ত ব্যক্তির নমুনা টাঙ্গাইল থেকে পাঠানো হয়েছিলো। আর ঘাটাইলে আক্রান্ত ব্যক্তি ঢাকার আইইডিসিআরে নমুনা দিয়েছিলেন। তাদের দুজনকেই ঢাকার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
…বাসাইলসংবাদ/ ১৩ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




