
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর টাঙ্গাইলের বাসাইলে এখন পর্যন্ত ১৬জনের করোনার নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এই ১৬জনের নমুনা ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ পাঠানো হয়েছে। এর মধ্যে আজ রবিবার (১২ এপ্রিল) পর্যন্ত ১১জনের রিপোর্ট এসেছে। তাদের সবারই রিপোর্ট নেগেটিভ। তাদের করোনা ধরা পড়েনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান বলেন, ‘১৬জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এদের মধ্যে ১১জনের রিপোর্ট হাতে পেয়েছি। তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকি ৫জনের রিপোর্ট এখনও আসেনি। এখন পর্যন্ত এ উপজেলায় করোনায় আক্রান্ত কোনও রোগী ধরা পড়েনি।’
…বাসাইলসংবাদ/ ১২ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




