
নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারো সাবেক শিক্ষার্থী প্রতিবছরের মতো এবারও মিলিত হয়েছেন তাদের প্রাণের টাঙ্গাইলে। শনিবার (৩০ জুলাই) সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইল জেলা শিল্পকলায় পালিত হয় পুনর্মিলনী। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার টাঙ্গাইল এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে জেলা শিল্পকলা একাডেমী থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শিল্পকলায় গিয়ে শেষ হয়। শিল্পকলা অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।
টাঙ্গাইল পৌর সভার মেয়র ও সাবেক ঢাবিয়ান সিরাজুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
১৯৪০-এর দশক থেকে শুরু করে সর্বশেষ স্নাতক শেষ করা এই জেলার প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানটি পরিণত হয় মিলন মেলায়। পুনর্মিলনীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল বক্তৃতা ও স্মৃতিচারণ। এছাড়া ছিল খাবারের আয়োজন। দেশে-বিদেশে বিভিন্ন সেক্টরে কর্মরত প্রাক্তন বন্ধুদের পেয়ে অনেকে মেতে উঠেছেন সুখ-আড্ডায়। ভুল করেননি একে অপরের পরিবার-পরিজনের সঙ্গে এক ফ্রেমে বন্দি হতেও।
বাসাইলসংবাদ/ ৩১ জুলাই, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




