
বাসাইলসংবাদ: শনিবার, ২৪ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের ভিক্টোরিয়া রোডের শামসুর রহমান খান মার্কেটের তৃতীয় তলায় সংগঠনের প্রধান কার্যালয়ে ৩ বছর মেয়াদী নতুন এই কমিটির নাম ঘোষণা করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- টাঙ্গাইলে জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা আব্দুস সবুর খান বীরবিক্রম, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি।
অনুষ্ঠান পরিচালনা করেন- টাঙ্গাইলে জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার উদয় লাল গৌড়।
কমিটিতে মাহমুদুর রহমান খান বিপ্লবকে সভাপতি এবং হারুনুর রশিদ হারুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া কার্যকরী সভাপতি পদে শামসুল হক, সহ-সভাপতি পদে বাদশা মিয়া, মো. সোলায়মান, আরজু মিয়া, রাজ বাহদুর, জালাল উদ্দিন; যুগ্ম-সম্পাদক পদে ওমর আলী, সহ-সাধারণ সম্পাদক পদে সুমন মিয়া, শুকুর মামুদ, মো. কাশেম; সাংগঠনিক সম্পাদক পদে আমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক পদে আবুল হোসেন, প্রচার সম্পাদক পদে ওসমান শেখ, সহ-প্রচার সম্পাদক পদে সফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক বাবলু মিয়া, কোষাদক্ষ মাজেদুর রহমান, সহ-কোষাদক্ষ কদুস মিয়া, ক্রীড়া ও সাহিত্যিক সম্পাদক মো. ফারুক, ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান। এছাড়াও কার্যকরী সদস্যরা হলেন- দানেশ মিয়া কালু, চাঁন মিয়া, ছানোয়ার হোসেন, দুলাল মিয়া, সোনা মিয়া, তুহিন আনছারী, মোখলেছুর রহমান অন্তর, শাহাদত মিয়া, কোরবান মিয়া।
এছাড়া সংগঠনের পক্ষ থেকে টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনিকে উপদেষ্টা হিসেবে নাম ঘোষণা করা হয়।
বাসাইলসংবাদ/একেবি




