
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুর বনের সরকারি রাবার বাগান থেকে চুরি হওয়া অপরিশোধিত ৩৫০ কেজি রাবারসহ এক জনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পীরগাছা এলাকা থেকে এ রাবার উদ্ধার করা হয়। বিষয়টি র্যাব-১২ এর ৩ নং ভারপ্রাপ্ত কমান্ডার গোলাম ফারুক নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক (৪২) ওই এলাকার আমির আলীর ছেলে।
গোলাম ফারুক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাবাবরসহ রাজ্জাককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দীর্ঘদিন ধরে সরকারি রাবার বাগান থেকে অবৈধভাবে কাঁচা রাবার দীর্ঘদিন ধরে চুরি করে বিক্রি করছিল। এ ব্যাপারে মধুপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আব্দুল রাজ্জাককে মধুপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাসাইলসংবাদ/ ১৩ সেপ্টেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




