
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার বিকেলে সরকালি শিশু পরিবার বালিকা মিলনায়তনে ক্যান্সার রোগীদের চেক ও হিজড়াদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান, জেলা সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি মো. আনিসুর রহমান প্রমুখ। ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকের প্যারালাইজড, ও থ্যালাসোমিয়ার আক্তান্ত রোগীদের চিকিৎসা সহায়তা হিসেবে ২৩২ জনকে ৫০ হাজার টাকা করে এক কালিন আর্থিক অনুদানের চেক ও ৫০ জন হিজড়াদের প্রশিক্ষণার্থীদের মাঝে শেলাই মেশিন, সনদ পত্র এবং প্রশিক্ষণ উপকরণ বিতরণ করা হয়।
...বাসাইলসংবাদ/১১ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




