
বাসাইলসংবাদ: শুক্রবার, ২০ জুলাই, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের কোমল মতি শিশুদের হাতে স্কুল ব্যাগসহ পড়া-লেখার উপকরণ তুলে দিলেন টাঙ্গাইল-৫ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী ইনডেক্স গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক পীরজাদা শফীউল্লাহ আল মুনির।
বৃহস্পতিবার সকাল থেকে টাঙ্গাইল পৌর এলাকার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, কলম, খাতা, পেন্সিল ও রাবার বিতরণ করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহম্মেদসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থী, দলমত নিবিশেষে বিভিন্ন নেতা-কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
ব্যাক্তিগত উদ্যেগে তিনি বিশ হাজার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করার উদ্যোগ নিয়েছেন। ইতোমধ্যে তিনি বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন।
বৃহস্পতিবার পৌর এলাকার সাকরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, কালিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাতুলী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, আমিনুর রহমান খান বাপ্পী প্রাথমিক বিদ্যালয়, সন্তোষ রানী দিনমনি সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাগমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়, অলোয়া ভাবানী সরকারী প্রাথমিক বিদ্যালয়, অলোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভাল্লুক কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও এস এস প্যাড়াডাইস পাড়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় গুলোর শিক্ষার্থীদের মাঝে তিনি সরাসরি শিক্ষা উপকরণ বিতরণ করেন।
পর্যায়ক্রমে তিনি পৌর এলাকার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করবেন।
শিক্ষা উপকরণ বিতরণকালে তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদেরই সন্তান। আপনাদের সুখ দুঃখে আমি পাশে থাকতে চাই। সদর উপজেলা তথা দেশের উন্নয়নে আমি অংশীদার হতে চাই। তাই আগামী সংসদ নির্বাচনে আপনাদের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
আমি প্রতি বছরই সাধ্য অনুযায়ী সহযোগীতা করার চেষ্টা করে থাকি। মানুষের কাছে থেকে সহযোগিতা করে মানুষের দুঃখ-দুর্দশা সরাসরি অনুভব করা যায়। এসময় প্রকৃত দরিদ্র মানুষ চেনা যায় ও তাদের সরাসরি সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে করি।
ইতি পূর্বে তিনি রাতভর শহরের বিভিন্ন সড়ক, ছিন্নমুল ও বস্তিবাসি সহ অসহায় দ্রারিদ্রদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করেছেন।
এছাড়াও বিভিন্ন ধর্মীও উৎসব ও তিনি টাঙ্গাইল অবস্থান কালে প্রতিটি এলাকার সাধারণ মানুষের পাশে থেকে সকল প্রকার সহযোগিতা করে আসছেন।
উল্লেখ্য, তিনি ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘ দশ বছর যাবৎ টাঙ্গাইল বাসীর দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়িয়েছেন। ভবিষ্যতে তিনি সর্বাত্তকভাবে টাঙ্গাইলবাসীর পাশে থাকার অঙ্গীকার করেছেন। আর সেই জন্যই তিনি টাঙ্গাইলবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
বাসাইলসংবাদ/একে




