
নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো’র ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। সোমবার (২৩ জানুয়ারি) সকালে ভিক্টোরিয়া রোডস্থ বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে অংশ নেয় টাঙ্গাইল জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহীন, সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, কাজী শফিকুল রহমান লিটন, অমল ব্যানার্জী, দেওয়ান শফিকুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, স্বেচ্ছাসেবকদলের সভাপতি তরিকুল ইসলাম ঝলক, সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা মহিলাদলের সাবেক সভাপতি নিলুফার ইয়াসমিন খান ও ছাত্রদলের সদস্য সচিব এমএ বাতেন প্রমুখ। এসময় বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর দোয়া মাহফিলে জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো’র মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘয়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বাসাইলসংবাদ/ ২৪ জানুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




