
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদেরকে স্বাবলম্বী করতে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে নেয়া হয়েছে নানামুখী উদ্যোগ। আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের তালিকা তৈরি করে সেখানকার পুরুষদের মাঝে ভ্যান গাড়ী বিতরণ ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এরই ফলশ্রুতিতে সোমবার (৯ আগস্ট) দুপুর ১২ টার উপজেলার রসুলপুর ও চিলাবাড়ি আশ্রয়ণ প্রকল্পের ৪ জন পুরুষের মাঝে চারটি ভ্যান গাড়ী বিতরণ করা হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদেরকে স্বাবলম্বী করার জন্যই আমরা এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। আজ চার জনের মাঝে ভ্যান গাড়ী বিতরণ করা হলো। পর্যায়ক্রমে তালিকা অনুসারে পুরুষদের মাঝে ভ্যান ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হবে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদেরকে স্বাবলম্বী করার জন্যই টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
বাসাইলসংবাদ/ ১০ আগস্ট, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




