
দেশবাসী ও প্রবাসী সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুব প্রজন্মলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংস্কৃতিক ও সাহিত্যিক বিষয়ক সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. মফিজুর রহমান।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, করোনার কারণে রমজান মাস একটু ভিন্নভাবে পালন হয়েছে। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর পালন করা হবে। আমরা সরকার ঘোষিত সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ উদযাপন করবো।
তিনি বলেন, মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক যেন বিশ^ মুসলিমদের এই অদৃশ্য করোনাভাইরাস থেকে মুক্ত করেন, আমিন।
তিনি আরও বলেন, নিজেকে রক্ষা করতে এবং অপরকে নিরাপদ রাখতে সব সময় সরকারী নির্দেশনা মেনে চলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকল নেতৃত্বে আমরা অচিরেই এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাবো, ইনশাআল্লাহ। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।
….প্রেসবিজ্ঞপ্তি




