
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলের আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি প্রাঙ্গণে এ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানাজার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেউলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম খান।

বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি মেম্বার হাজী চান মিয়া, গুডনেইবারস উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন, মেডিক্যাল অফিসার ডা. শুভ বসাক, হেলথ অফিসার জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন গুড নেইবারস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারফ হোসেন।
বাসাইলসংবাদ/ ১৫ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




