
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলে লায়ন্স ক্লাব অব ঢাকা ইনফিনিটি-এর উদ্যোগে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে । গত শনিবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার দড়ি চৈথট গ্রামে রান ডেভলপমেন্ট আব্দুল আজিজ সরকার অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে. এম. মেহেদী হাসান রাজুর পরিচানলায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মো. মতিউর রহমান খান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লায়ন্স ক্লাব অব ঢাকা ইনফিনিটির অ্যাডমিনিস্ট্রেটর লায়ন মিজানুর রহমান মিজান, মেম্বারশিপ চেয়ারপারসন জাহিদুল ইসলাম খান, ক্লাব প্রেসিডেন্ট লায়ন মেহেদী হাসান, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট শামসুল হক, ক্লাব সেক্রেটারি লায়ন ফারাহ হাসান, ক্লাব সদস্য লায়ন মোহাম্মদ আব্দুল জব্বার।
এসময় আরও উপস্থিত ছিলেন- নজরুল ইসলাম, আব্দুল বাছেদ, মুজিবুর রহমান, ইউপি সদস্য দেলোয়ার হোসেন লেবু, প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজ সরকার প্রমুখ। আলোচনা শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপরকরণ হিসেবে ব্যাগ, পানির পট, টিফিন বক্স, চেয়ার এবং প্রজেক্টর বিতরণ করা হয়।
প্রসঙ্গত, লায়ন্স ক্লাব অব ঢাকা ইনফিনিট বিগত কয়েক বছর ধরে প্রতিবন্ধীদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। এইসব প্রতিবন্ধী শিশুরা আমাদের মনের সহানুভূতির বোধ, সহমর্মিতার বোধ জাগিয়ে তুলে। একজন আরেকজন পাশে দাঁড়াবার মহৎগুন অর্জনে বিশেষ ভূমিকা পালন করে। এছাড়াও গড়ে তুলে সামাজিক মিথস্ত্রিয়ার ভিত্তি। পারবারিক সহযোগিতা মানুষদের নিয়ে গড়ে উঠে প্রকৃত কল্যাণকামী সমাজের ধারণা। কোমলমতি ওই সব প্রতিবন্ধী শিশুদের সমাজ গঠন ও এর গুনগত পরিবর্তন সাধনে এই ভূমিকা আমাদের নিয়ে যাবে এক নতুন প্রাগ্রসর সমাজের দিকে। লায়ন্স ক্লাব অব ঢাকা ইনফিনিট এইসহ প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে থাকেন।




