
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ১৮জুন, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নে ২২জুন থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা শুরু হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্ড বিতরণ করা হবে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
২২জুন পাবেন যারা…
কাশিল (পশ্চিমপাড়া, পাল, কোনাইচাপাড়া), কাশিল (মধ্য, খামার, দক্ষিণপাড়া) এলাকার ভোটারদের মাঝে এ কার্ড বিতরণ করা হবে। এরা পাবেন- কাশিল কেবিএন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
২৩জুন পাবেন যারা…
বিয়ালা, সায়ের, বাহাতৈর, নাকাছিম এলাকার ভোটারদের মাঝে এ কার্ড বিতরণ করা হবে। এরা পাবেন- কাশিল কেবিএন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
২৪ জুন পাবেন যারা….
দাপনাজোর ও দেউলী এলাকার ভোটারদের মাঝে এ কার্ড বিতরণ করা হবে। এরা পাবেন- মার্থা লিন্ডস্টম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
২৫ জুন পাবেন যারা…
বাথুলীসাদী ও পিচুরী এলাকার ভোটারদের মাঝে এ কার্ড বিতরণ করা হবে।এরা পাবেন- বাথুলীসাদী লাইলী বেগম উচ্চ বিদ্যালয় ও বাথুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
২৬জুন পাবেন যারা…
ওইদিন ফুলবাড়ী, বাঘিল ও স্থলবল্লা এলাকার ভোটারদের মাঝে এ কার্ড বিতরণ করা হবে। এরা পাবেন- বাঘিল ফুলবাড়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
২৭ জুন পাবেন যারা…
জোরবাড়ী, থুপিয়া, নথখোলা, বাংড়া, কামুটিয়া ও বাঘুয়া এলাকার ভোটারদের মাঝে এ কার্ড বিতরণ করা হবে। এরা পাবেন- নথখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
প্রসঙ্গত, এটি উপজেলা নির্বাচন অফিসের সংশোধনী তারিখ। এরআগে অন্য আরেকটি তারিখ দেয়া হয়েছিল।
স্মার্ট কার্ড গ্রহণ করতে যা যা লাগবে।
# ভোটারকে নিজে উপস্থিত হয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করতে হবে।
# স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য পূর্বের লেমোনেটেড জাতীয় পরিচয়পত্র বা ভোটার নিবন্ধন স্লিপ দাখিল করতে হবে।
# জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে সোনালী ব্যাংকের চালানের মাধ্যমে জরুরি ফি ৩৪৫ টাকা জমা দিয়ে স্মার্ট কার্ড গ্রহণ করতে হবে।
# ভোটার নিবন্ধন স্লিপ হারিয়ে গেলে উপজেলা নির্বাচন অফিস থেকে এনআইডি নম্বর ও জন্ম তারিখ সংগ্রহ করে স্মার্ট কার্ড গ্রহণ করতে হবে। এসকল ক্ষেত্রে কোন জিডি কপির প্রয়োজন নেই।
বাসাইলসংবাদ/একেবি




