
নিজস্ব প্রতিবেদক : চারদিকে জেঁকে বসছে শীত। অসহায় গরিব মানুষের কষ্টের সীমা নেই। এমন পরিস্থিতিতে কম্বল নিয়ে শীতার্তদের বাড়িতে হাজির হয়ে যান টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম।

ইউএনও ধারবাহিকভাবে উপজেলার বিভিন্নস্থানে ঘুরে ঘুরে ছিন্নমূল, প্রতিবন্ধি ও গরিবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন। তার এ ব্যতিক্রম উদ্যোগকে সাধারণ মানুষ প্রশংসা জানিয়েছে।
শনিবার বিকেলে নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ী গ্রামে উপস্থিত হয়ে কমপক্ষে ৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল দেওয়া দেন ইউএনও। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মাসুদ তালুকদার, প্রাক্তন শিক্ষক শান্তিরাম মোদক ও যতীন্দ্র মোহন মোদক, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি পতিশ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক গুপিনাথ মোদক ও সাংগঠনিক সম্পাদক গোবিন্দ চন্দ্র আর্য এবং ইউপি সদস্য রোমান মিয়া প্রমুখ।
দৌলতপুর গ্রামের আরতি সূত্রধর বলেন, স্যার নিজে আইসা কম্বল দিছে। আমি খুউব খুশি।
নগরবাড়ী গ্রামের মমতা বেগম বলেন, শীতে খুব কষ্টে ছিলাম। কম্বল পাইয়া অনেক উপকার হইলো।
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম বলেন, বর্তমান সরকার সর্বদা অসহায় মানুষের পাশে আছে। সরকারি শীতবস্ত্রগুলো যাতে সঠিক ব্যক্তিরা পান, সেজন্য ঘুরে ঘুরে দেওয়া হচ্ছে। আমাদের এ উদ্যোগ চলমান থাকবে।
বাসাইলসংবাদ/ ২৯ জানুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




