
নিজস্ব প্রতিবেদক : উদ্যোক্তা ফোরাম টাঙ্গাইলের উদ্যোগে প্রায় শতাধিক অসহায়, দুস্থ ,গরীব ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯জানুয়ারি) উদ্যোক্তা ফোরাম টাঙ্গাইলের নিজ কার্যালয়ের প্রেসক্লাবের নিচতলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উদ্যোক্তা ফোরাম টাঙ্গাইলের উপদেষ্টা ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, উদ্যোক্তা ফোরাম টাঙ্গাইলের সভাপতি মীর্জা মাসুদ আল খালেদী রুবল, সহ-সভাপতি রুখসানা পারভীন রোজী, সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সহ-সাধারণ সম্পাদক শামছুন নাহার সালমা, সাংগঠনিক সম্পাদক সোইফুল ইসলাম, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক শামীমা ইসলাম সুমি, ক্রীড়াবিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক উর্মি আক্তার, কার্যকরী সদস্য সাইদুর রহমান সুইট প্রমুখ ।
বাসাইলসংবাদ/ ২৯ জানুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




