
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর এলাহিয়া বিএ ফাজিল মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীদের ঈদপূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ মে) মাদরাসার মাঠে প্রথমবারের মতো এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসাটির গভর্ণিং বডি’র সভাপতি প্রফেসর আব্দুর রহিম খান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মাওলানা মসিহুজ্জামান খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক নজরুল ইসলাম, জাকারিয়া মোমেন, মাওলানা আবুল কালাম আজাদ সিরাজী, ড. ইসমাঈল হোসেন, মাওলানা কফিল উদ্দিন জিহাদী, ব্যারিস্টার এরশাদ আহমেদ নিশান, মাওলানা ছমির উদ্দিন, মাওলানা আব্দুল বাতেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাঞ্চনপুর এলাহিয়া বিএ ফাজিল মাদরাসার প্রাক্তন ছাত্র-ছাত্রী এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম খান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহেল ওয়াফী খান। এই পূণর্মিলনী অনুষ্ঠানে প্রায় তিনশ’ প্রাক্তন ছাত্র-ছাত্রী অংশ নেন। এছাড়াও প্রাক্তন শিক্ষকরাও অংশ নেন। এসময় এই পূণর্মিলনী অনুষ্ঠানে আবেগগন পরিবেশের সৃষ্টি হয়।
বাসাইলসংবাদ/ ০৪ মে, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




