
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে সংক্রমণের আতঙ্কিত পুরো দেশ। দেশের ক্রান্তিলগ্নে ঘর থেকে বের হয়ে উপার্জন করতে পারছে না সাধারণ খেটে খাওয়া মানুষজন। এমন পরিস্থিতিতে টাঙ্গাইলের কাগমারা বায়তুন নুর আমিনা বাহাদুর মসজিদ ভিত্তিক সমাজের উদ্যোগে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে

কাগমারা বায়তুন নুর আমিনা বাহাদুর মসজিদ ভিত্তিক সমাজের উপদেষ্টা ডা. শামসুল হক, সভাপতি এডভোকেট খন্দকার ইমদাদুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী, সমাজসেবক আব্দুল মান্নান ও সদস্য ওয়ারেছ আলীর উদ্যোগ ও অর্থায়নে শনিবার সকালে সমাজিক দূরত্ব বজায় রেখে সমাজের অসহায় দরিদ্র সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
উপদেষ্টা ডা. শামসুল হক বলেন, ‘আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে এই ইফতার সামগ্রী বিতরণ করেছি। দেশের এই ক্রান্তিকালে আমরা যদি আমাদের প্রতিবেশিদের সাহায্য করি তবে তারও ভালো থাকবে। আমরা এর আগেও সমাজের সদস্যদের মাঝে মাস্ক, সাবান ও খাদ্যসামগ্রী বিতরণ করেছি। আজ শুধু ইফতার সামগ্রী বিতরণ করলাম।
…বাসাইলসংবাদ/ ২৫ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




