
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া থেকে ৭০ পিস ইয়াবাসহ পারভীন আক্তার বৃষ্টি নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার বিকেলে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। তিনি ওই গ্রামের মো. আলামিনের স্ত্রী।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই শ্যামল হাওলাদার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ৭০ পিস ইয়াবাসহ শনিবার রাতে তাকে আটক করা হয়। পরে রবিবার বিকেলে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো।
…বাসাইলসংবাদ/ ১৪ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




