
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের করটিয়াতে মোটরসাইকেল দুর্ঘটনায় এনামুল হক সুমন (২৫) নামের একজন নিহত হয়েছেন। এঘটনায় আরও একজন আহত হয়েছে। রবিবার (৫ জুলাই) বিকেলে মহাসড়কের করটিয়া হাটবাইপাস এলাকায় এঘটনা ঘটে।

নিহত সুমন ঢাকার আশুলিয়া ইসলামনগর গ্রামের লেহাজ উদ্দিনের ছেলে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, ‘ঢাকার আশুলিয়া থেকে ছেড়ে আসা দেলদুয়ারের পাথরাইলগামী একটি মোটরসাইকেল মহাসড়কের করটিয়া হাটবাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নিহত হয়। আহত হয় মোটরসাইকেলে থাকা জহিরুল ইসলাম নামের আরেকজন। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
…বাসাইলসংবাদ/ ০৫ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




