
বাসাইলসংবাদ: সোমবার, ২১ জানুয়ারি, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে নব নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের বলেছেন- আমার প্রথম কাজ হবে বাসাইল-সখীপুর থেকে দুর্নীতি, মাদক ও সন্ত্রাস দূর করা। আমি নিজে কখনও কোন দুর্নীতি করিনি, কখনও করবওনা। দুর্নীতিকে প্রশ্রয়ও দেবনা। রবিবার (২০ জানুয়ারি) বিকেলে বাসাইল উপজেলার হাবলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন- জনগণ আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন, আমি সংসদে গিয়ে তাদের কথাই বলবো। জনগণকে সঙ্গে নিয়ে জননেত্রী দেশরতœ শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন করতে অভিরাম কাজ করে যাব। আমি সারাজীবন জনগণের জন্য রাজনীতি করেছি, এখন তাদেরকে সাথে নিয়ে বাসাইল-সখীপুরের উন্নয়ন করবো।
উপজেলার হাবলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শিহাবুর রহমান শিহাবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম, সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস, বাসাইল পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, জেলা কৃষকলীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুল আলম, হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম প্রমুখ।
বাসাইলসংবাদ/একেবি




