
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুর উপজেলার ৪২ জন অসহায়, দুস্থ ও হতদরিদ্র ব্যক্তিকে ১লাখ ৭২ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।

২০১৮-১৯ অর্থ বছরে স্থানীয় এমপির অনুকূলে বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল থেকে এসব অনুদান দেয়া হয়।
এ উপলক্ষ্যে সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত ইউএনও আয়শা জান্নাত তাহেরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দরিদ্রদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।




