
নিউজ ডেস্ক : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পানিতে ডুবে একই সঙ্গে তিন বোনের মৃতু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃতরা হলো, নিশ্চিন্তপুর গ্রামের মিরাজ শেখের দুই মেয়ে মেহেরজান (৫) ও মারিয়া (৩) এবং তপাকান্দি গ্রামের নূর আলমের মেয়ে ঝর্ণা (৩)। তারা মামাতো-ফুফাতো বোন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা জানান, ওই তিন শিশু বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। খোঁজাখুঁজির কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদের ডুবন্ত অবস্থায় উদ্ধার করে পাশের রাজৈর হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, পানিতে ডুবে একসঙ্গে তিন বোনের মৃত্যুর খবর পেয়ে তাদের দেখতে ছুটে আসে স্বজন ও গ্রামবাসী। ...বাসাইলসংবাদ/একেবি




