
মাভাবিপ্রবি প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাভাবিপ্রবি শাখা ছাত্রলীগের উদ্যোগে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, ইএসআরএম বিভাগ ও ভিসির বাস ভবনের সামনে এ বৃক্ষরোপণ কর্মসুচি পালন করা হয়।

এসময় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাহার আহমেদ, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিবিড় পাল, ছাত্রলীগ নেতা মানিক শীলসহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
…বাসাইলসংবাদ/ ২৪ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




