
নিউজ ডেস্ক : করোনা ভাইরাস সংকট মোকাবিলায় সারাদেশে তিন হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ অনুমোদনের ফলে স্বাস্থ্য খাতে নতুন মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের প্রক্রিয়া আরও এগিয়ে গেল। খুব তাড়াতাড়িই এ নিয়োগ শেষ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।
গতকাল শুক্রবার তিনি বলেন, প্রধানমন্ত্রী নিয়োগ প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। এখন জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর
আমরা একসঙ্গে কাজ করে ঠিক করতে হবে কোন প্রক্রিয়ায় নিয়োগটি হবে। মাননীয় প্রধানমন্ত্রী আগেই মৌখিক অনুমোদন দিয়েছিলেন। বৃহস্পতিবার চূড়ান্ত অনুমোদন দিলেন।
এই অনুমোদনের ফলে বিভিন্ন হাসপাতালে ১২০০টি মেডিক্যাল টেকনোলজিস্ট (১২তম গ্রেড), মেডিক্যাল টেকনিশিয়ানের ১৬৫০টি (১৬তম গ্রেড) এবং কার্ডিওগ্রাফারের ১৫০টি (১৬তম গ্রেড) পদে নিয়োগ হবে।
ইতোমধ্যে বিভিন্ন হাসপাতালে ১৮৩ জন মেডিক্যাল টেকনোলিস্টকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে। হাসপাতালগুলোয় কর্মরত এসব মেডিক্যাল টেকনোলজিস্টকে সৃষ্ট নতুন পদে নিয়মিত নিয়োগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
কোভিড-১৯ মহামারী শুরুর পর দেশের বিভিন্ন গবেষণাগারে নমুনা পরীক্ষার পরিমাণ বেড়ে যায়। বর্তমানে দেশের ৫২টি গবেষণাগারে নমুনা পরীক্ষা করা হচ্ছে।
কিন্তু লোকবলের কারণে নমুনা সংগ্রহ ও পরীক্ষা কার্যক্রম বিঘিœত হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ জন্য মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের দাবি জানিয়ে আসছিলেন স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা।
কোভিড-১৯ মহামারী মোকাবিলায় সম্প্রতি ছয় হাজার নার্স এবং দুহাজার চিকিৎসক নিয়োগ দেয় সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৪ মে ভিডিও কনফারেন্সে তিন হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের ঘোষণা দেন।
…বাসাইলসংবাদ/ ০৬ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




