
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল পশ্চিমপাড়ার বাসিন্দা পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি বাসাইল পশ্চিমপাড়া এলাকার মৃত মোতালেব হোসেন খানের ছেলে। তিনি চাকরি সূত্রে ঢাকার নিকুঞ্জ এলাকায় বসবাস করতেন।

তার পারিবারিক সূত্রে জানা যায়, হারুন অর রশিদ খান শুক্রবার (৫ জুন) ভোরে তার নিজ বাসা ঢাকার নিকুঞ্জ এলাকায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বাসাইল পশ্চিমপাড়ায় বাদ আছর রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়।
বাসাইল থানার ওসি এসএম তুহীন আলী বলেন, ‘তিনি হঠাৎ করে স্টোকজনিত কারণে ঢাকায় তার নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেয়া হয়। সেখানে থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বিকেলে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
প্রসঙ্গত, হারুন অর রশিদ খান গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে ইন্সপেক্টর (অপরাধ শাখা) দায়িত্বরত ছিলেন। এর আগে তিনি ফরিদপুর জেলার চরভদ্রাসন থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।সেখানে তিনি ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
…বাসাইলসংবাদ/ ০৫ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




