
বাসাইল সংবাদ : রোববার, ২৫ জুন, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
সৌদি আরবের সঙ্গে মিল রেখে এবারও টাঙ্গাইলের দেলদুয়ারে অর্ধশতাধিক পরিবার পালন করছে ঈদুল ফিতর। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে একদিন আগে চাঁদ দেখা যাওয়ায় আজ ঈদ উদযাপিত হচ্ছে এ এলাকায় ।
উপজেলার লাউহাটি ইউনিয়নের শশীনাড়া গ্রামে অর্ধশতাধিক পরিবার পালন করছে ঈদুল ফিতর। সকাল ৮ টার সময় স্থানীয় মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। গত তিন বছর ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ ও রোজা পালন করে আসছেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




