
নিউজ ডেস্ক : স্বর্ণের দাম কিছুটা কমানোর তিন সপ্তাহের মাথায় আবার বাড়ল। দেশের বুলিয়ন মার্কেটে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়াচ্ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। বর্ধিত দাম আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে কার্যকর হচ্ছে।

গতকাল বুধবার রাত ৯টার দিকে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার দাম বাড়ার সিদ্ধান্তের কথা জানায়। সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৪ হাজার ৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৭০ হাজার ৮৫৮ টাকা, ১৮ ক্যারেট ৬২ হাজার ১১০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫১ হাজার ৭৮৮ টাকায়।
এর আগে গত ২১ আগস্ট সোনার দাম ভরিতে সাড়ে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়েছিল সমিতি। তার আগে ৬ আগস্ট প্রতি ভরি সোনার দাম বেড়ে ৭৭ হাজার ২১৬ টাকা হয়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বাসাইলসংবাদ/ ১০ সেপ্টেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




