
বাসাইল সংবাদ: মঙ্গলবার, ০৭ নভেম্বর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
সাহিত্য হউক সময়ের পথ চলা এই শ্লোগানকে সামনে রেখে মাসিক নেত্রের আশা সাহিত্য পত্রিকা ও দৈনিক মুক্তির আশা পত্রিকার উদ্যোগে বঙ্গবন্ধুকে নিবেদিত ছড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরুস্কার, গুনিজন সম্মাননা, ছড়াকার সম্মাননা ও মরোণোত্ত সম্মাননা প্রদান করা হয় ।

গত ৪ নভেম্বর নেত্রকোনা প্রেসক্লাব হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বুদ্ধিজীবি ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার, প্রেসক্লাবের সাধারন সম্পাদক বাবু শ্যামলেন্দু পাল, মাসিক নেত্রের আশা সাহিত্য পত্রিকার সভাপতি প্রফেসর ননী গোপাল সরকার প্র্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পত্রিকাটির প্রতিষ্ঠাতা ও পরিচালক নুরেজা আশা।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




