
ক্রীড়া ডেস্ক : ওয়াটফোর্ডের বিপক্ষে খুব একটা ভালো খেলতে পারেনি লিভারপুল। তার পরও জয় পেতে সমস্যা হয়নি অলরেডদের। মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহর জোড়া গোলে তারা ২-০ ব্যবধানে হারিয়েছে পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা ওয়াটফোর্ডকে।

প্রাপ্ত সুযোগ ওয়াটফোর্ডের ফরোয়ার্ডরা কাজে লাগাতে না পারায় জয়টা সহজ হয়ে যায় লিভারপুলের জন্য। এ জয়ে ১৭ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটা আরও পোক্ত করল লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা লিস্টারসিটির পয়েন্ট ১৬ ম্যাচে ৩৮।
অ্যানফিল্ডে বেশ কয়েকটি সুযোগ নষ্টের পর ৩৮ মিনিটে ওয়াটফোর্ডের দু’জন ডিফেন্ডারকে কাটিয়ে বপের ওপর থেকে কোনাকুনি শটে বল জালে জড়িয়ে দেন সালাহ। বিরতির আগেই সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল ওয়াটফোর্ড। কিন্তু ডেলেফুর ক্রসে ফাঁকা পোস্টেও বলে পা ছোঁয়াতে পারেননি ইসমাইল ছার। দ্বিতীয়ার্ধেও সুযোগ নষ্ট করেন তিনি। শেষ মুহূর্তে কাউন্টার অ্যাটাক থেকে দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন সালাহ।
…বাসাইলসংবাদ/একেবি




